দুমড়েমুচড়ে গেলো প্রাইভেটকার, প্রাণ গেলো চিকিৎসকের

বরিশাল প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ১৪:১৭আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৪:১৭

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইন্টার্ন চিকিৎসক ইকরা বিনতে হাফিজ (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চালক নাহিদ হোসেনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইকরা ঢাকার উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামী সাখাওয়াত হোসেন ঢাকায় থাকেন। তাদের উভয়ের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। তবে কী কারণে বরিশাল আসছিলেন তা জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা গৌরনদী মডেল থানার এসআই তমাল সরকার বলেন, ঢাকা থেকে বরিশালগামী প্রাইভেটকারটি বুধবার সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রম করছিল। ওই স্থান অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বড় গাছের সঙ্গে মেরে দেয়।

তিনি বলেন, এতে গাড়িটি দুমড়েমুচড়ে চিকিৎসক ও চালক আশঙ্কাজনক অবস্থায় গাড়ির মধ্যে পড়ে ছিল। দ্রুত তাদের উদ্ধার করে গৌরনদী আশোকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক নাহিদের অবস্থা ভালো না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির জানান, মঙ্গলবার রাতে দায়িত্ব পালন করে আজ সকালে বরিশালের উদ্দেশে রওয়ানা হন ইকরা। পথিমধ্যে গৌরনদীতে দুর্ঘটনায় নিহতের খবর আসার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তার পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি