শিশুসন্তানসহ মায়ের বিষপান, দুই জনেরই মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ২৩:৫২আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২৩:৫২

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে আট বছরের শিশুসন্তানকে বিষপানে হত্যার পর একই বিষপানে আত্মহত্যা করেছেন মা। বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন গোলবুনিয়া গ্রামের অটোরিকশাচালক রুবেল হাওলাদারের স্ত্রী রোজিনা আক্তার (২৮) ও তার একমাত্র ছেলে ফয়সাল ইসলাম হৃদয় (৮)। হৃদয় স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে রুবেল হাওলাদারের সঙ্গে ঝগড়া হয় স্ত্রী রোজিনার। সন্ধ্যায় হৃদয় প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে বাড়ি এলে মা তাকে বিষমিশ্রিত দুধ পান করতে দেন। এরপর নিজেও বিষমিশ্রিত দুধ পান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। এরপর রোজিনাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। কী বিষয় নিয়ে রুবেল ও রোজিনার ঝগড়া হয়েছিল, তা জানা যায়নি।’

/এএম/
সম্পর্কিত
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন