ডাক্তার দেখানোর কথা বলে স্ত্রীকে হত্যা করে লাশ গুম

পিরোজপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৭ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৭

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সাদিয়া আক্তার মুক্তা নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী। হত্যাকাণ্ডের পর মায়ের সহযোগিতায় স্ত্রীর লাশ গুম করেছেন অভিযুক্ত ব্যক্তি।

শুক্রবার রাত পৌনে ৪টার দিকে উপজেলার কানুয়া গ্রামের একটি ইটভাটার পাশের কচুরিপানা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত সাদিয়া আক্তার মুক্তা (১৮) ভান্ডারিয়া পৌর শহরের টিঅ্যান্ডটি মহল্লার মুনিম জোমাদ্দারের স্ত্রী। এ ঘটনায় মুক্তার স্বামী ও শাশুড়িসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন স্বামী মুনিম জোমাদ্দার, শাশুড়ি ছবি বেগম ও তাদের সহযোগী শাকিব খন্দকার, মারুফ হোসেন ও সিয়াম খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার টিঅ্যান্ডটি মহল্লার মামুন জোমাদ্দারের ছেলে মুনিম জোমাদ্দার এক বছর আগে একই উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে সাদিয়া আক্তার মুক্তাকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে কয়েকদিন আগে মুক্তাকে মারধর করেন মুনিম। এরপর মুক্তা বাবার বাড়িতে চলে যান। শুক্রবার সকাল ৯টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে মুক্তাকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন মুনিম। পথিমধ্যে ভান্ডারিয়ার চেচরি রামপুর সেতুর কাছে পৌঁছালে সেখানে আগে থেকে উপস্থিত থাকা বন্ধুদের সহযোগিতায় হিজাব পেঁচিয়ে শ্বাসরোধে মুক্তাকে হত্যা করা হয়। হত্যার পর লাশ বেড়িবাঁধের পাশে ফেলে রাখেন। বিকাল ৩টার দিকে শাশুড়িকে ফোন দিয়ে মুনিম জানান, তার মেয়েকে হত্যা করেছেন। সেইসঙ্গে লাশের ছবি পাঠিয়ে মা ছবি বেগমকেও বিষয়টি জানান। পরে মা-ছেলে মিলে কানুয়া গ্রামের ইটভাটার পাশের কচুরিপানার মধ্যে লাশ লুকিয়ে রাখেন।

ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও লাশের সন্ধান পায়নি মুক্তার পরিবার। ওই দিন রাতে অজ্ঞাত এক নম্বর থেকে ভান্ডারিয়া থানার ওসির ফোনে কল দিয়ে লাশের স্থান জানানো হয়। রাত পৌনে ৪টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান বলেন, ‘রাতে অজ্ঞাত এক নম্বর থেকে হত্যার ঘটনা ও লাশ ফেলে রাখার স্থানের কথা জানতে পারি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকায় শনিবার সকালে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন মুনিম। গ্রেফতারকৃতদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব