ঘূর্ণিঝড় মিধিলি: বঙ্গোপসাগরে ২০ ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩, ১১:৫৯আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১০:৪৩

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে ৩০০ জেলেসহ মাছ ধরার ২০টি ট্রলার নিখোঁজ রয়েছে। এতে জেলপল্লিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, বরগুনার প্রায় দেড় হাজার ট্রলার গভীর সাগরে মাছ শিকার করে। বর্তমানে সকল ট্রলার কিনারায় ফিরলেও ২০টি  ট্রলারের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। 

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় জেলেপল্লিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানে চেষ্টা চালাচ্ছি।’

জেলা প্রশাসক মোহা.  রফিকুল  ইসলাম  বলেন, ‘২০টি  ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের সন্ধানের কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিখোঁজ জেলেদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি