ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ১৯:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৯:১৫

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল হাসান ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নিহত জিয়াউল হাসান ফুয়াদের বড় ছেলে সাফিন কাজী, বড় ভাই ফয়সাল কাজী, বাবা মকবুল হোসেন কাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পান্নু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম রাজীব প্রমুখ। সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে জিয়াউল হাসানের খুনিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে জিয়াউল হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে জিয়াউল হাসানের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী