পিরোজপুরে কৃষক লীগের নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ২২:৫৫ আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২২:৫৫

পিরোজপুরের নাজিরপুরে লাভলু শেখ নামে কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভিমকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত লাভলু শেখ শ্রীরামকাঠী ইউনিয়ন কৃষক লীগের প্রচার সম্পাদক ও পিরোজপুর-১ আসনে বিজয়ী হওয়া নৌকার প্রার্থী শ ম রেজাউল করিমের কর্মী। এই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারীরা লাভলু শেখকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ তার স্বজনদের। লাভলুকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাভলু শেখের বোন কেয়া খানম বলেন, ‘সন্ধ্যার দিকে স্থানীয় বেপারি বাড়ি থেকে আমাদের বাড়িতে ফেরার সময় স্বতন্ত্র প্রার্থী আউয়ালের কর্মী আরিফুর রহমান সবুজ, আসিফ ও নাইমসহ ১০-১২ জন লাভলুর ওপর হামলা চালান। তারা লাভলুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যান। পরে স্থানীয় গ্রাম পুলিশ পবিত্র বেপারি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনিয়া জামান বলেন, ‘লাভলুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।’

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। হামলায় আহত ব্যক্তির কিংবা পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব