পায়ে ডান্ডাবেড়ি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

পটুয়াখালী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ২২:৫৭ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২২:৫৭

বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধা। নামাজের সময় হাতকড়া খুলে দেওয়া হলেও খোলা হয়নি পায়ের ডান্ডাবেড়ি।

শনিবার (১৩ জানুয়ারি) বিকাল তিনটায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নাজমুল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তার বাবা দেউলী সুবিদখালী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মো. মোতালেব।

নাজমুল মৃধার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবা মো. মোতালেব হোসেন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে শনিবার বিকাল ৩টায় তার গ্রামের বাড়ি পশ্চিম সুবিদখালী গ্রামে বিশেষ জানাজা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, নাজমুল মৃধা মির্জাগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক। গত ২০ ডিসেম্বর উপজেলার পশ্চিম সুবিদখালী তার নিজ বাড়ির সামনে থেকে পুলিশ তাকে আটক করে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। বাবার জানাজায় অংশ গ্রহণের জন্য শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজার সময় হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ।

পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. মোস্তফা কামাল জানান, মো. নাজমুল মৃধা বিস্ফোরক ও নাশকতামূলক মামলার আসামি। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কথা ভেবে পুলিশ তাকে ডান্ডাবেড়ি দিয়ে নিয়েছেন এবং কারাগারে নিয়ে এসেছেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পাঁচ ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে ছাত্রদল নেতাকে জামিন দিয়েছেন আদালত। নিরাপত্তার স্বার্থে তার পায়ের ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব