আ.লীগ নেতাকে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ১২:৫১ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:৫১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লাকে (৫৮) প্রকাশ্যে মারধরের অভিযোগে তার আপন ভাগ্নে একই ইউনিয়নের চেয়ারম্যান মিরাজ মিয়াসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগী মজিবর বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মঠবাড়িয়া থানায় মিরাজসহ তার আরও পাঁচ সহযোগীর নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মজিবর তার ভাগ্নে মিরাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দ্বাদশ সংসদ নির্বাচনেও তারা মামা ভাগ্নে আলাদা দুই প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। তবে এ নির্বাচনেও মিরাজের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী হন। এ নিয়ে মজিবর এবং তার ভাগ্নে মিরাজের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মিরাজ বিভিন্ন সময় তার মামাকে অপমান অপদস্থ করেছেন। গত ২২ জানুয়ারি দুপুরে মজিবর সাপলেজা বাজারে একটি স্বর্ণের দোকানে অবস্থান করছিলেন। তখন মিরাজ এবং তার সহযোগীরা লাঠি, হকস্টিক ও দেশীয় অস্ত্রসহ স্বর্ণের দোকানে প্রবেশ করে কিলঘুষি মারতে থাকে। এরপর মেঝেতে ফেলে পেটে লাথি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া তার মামা মজিবরকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
পাঁচটি লেগুনা স্ট্যান্ড দখল, চাঁদা নিয়ে বিরোধের জেরে মালিকদের মারধরের অভিযোগ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব