মাংস বিক্রির দোকানে কুকুর জবাই, জড়িতদের শাস্তি দাবি

বরিশাল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৮

বরিশাল নগরীর বটতলা বাজারে একটি কুকুর জবাই করে মাংস হিসেবে বিক্রির পূর্বেই স্থানীয়দের রোষানলে পড়ে পালিয়েছে অভিযুক্ত। জবাইকৃত কুকুরটি উদ্ধার করেছে অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সদস্যরা। এ ঘটনায় পশু আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বটতলা মাংস বাজারের ব্যবসায়ীরা প্রকৃত ঘটনা উদ্ধার করে জড়িতদের শাস্তি দাবি করেছেন। অভিযুক্ত রায়হান মোল্লা বটতলা এলাকার বাসিন্দা। সে বটতলা বাজারের মাংস বিক্রেতাদের কর্মচারী হিসেবে কাজ করতো।

বটতলার স্থানীয়রা জানিয়েছেন, রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বটতলা বাজারের মাংস বিক্রির দোকানের পেছনে নিয়ে মাংস কাটার রামদা দিয়ে কুকুরটিকে জবাইয়ের চেষ্টা চালায় রায়হান। একপর্যায়ে কুকুরটি তার হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালিয়ে যায়। এ সময় কুকুরটির গলা থেকে রক্ত ঝরতে থাকে। বটতলা এলাকার অলিগলি দৌড়ে হালিমা খাতুন স্কুল সংলগ্ন এলাকার গলিতে গিয়ে কুকুরটি পড়ে যায়। এরপর অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্যরা এসে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু তার আগে কুকুরটি মারা যায়। পরে বটতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা রায়হানকে আটকে অভিযান চালালেও সে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, জবাই করে চামড়া ছাড়ানোর পর তা কুকুর না ছাগল কেউ বলতে পারবে না। তাদের ধারণা, কুকুরটি জবাই করে ছাগলের মাংস হিসেবে বিক্রির পরিকল্পনা ছিল রায়হানের। এ ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সদস্য সৈয়দ রিমেল জানান, বিষয়টি জানার পর তিনি ট্রিপল নাইনে ফোন দেন। সেখান থেকে বটতলা পুলিশ ফাঁড়ির সদস্যদের অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন শেষে রায়হানের বাড়িতে অভিযান চালায়। কিন্তু রায়হান পালিয়ে থাকায় তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কুকুরটি মারা গেছে। পরীক্ষা করে বুঝতে পারি, কুকুরটিকে কোনও পেশাদার লোক জবাই করেছে। শ্বাসনালি কেটে যাওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণে কুকুরটির মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হবে।’ অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তিনি।

বটতলা বাজারের মাংস ব্যবসায়ী কবির হোসেন বলেন, ‘যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে আমরা চিনি না। এ ঘটনায় বটতলা বাজারের বিশেষ করে মাংস বিক্রেতারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্রেতারা যাতে কোনোভাবে আমাদের ভুল না বোঝে এ জন্য পুলিশের নিকট প্রকৃত ঘটনা উদঘাটনপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

বটতলা পুলিশ ফাঁড়ির এএসআই সাবু বিন ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত রায়হানের বাসায় অভিযান চালানো হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। কোতোয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুকুরের কামড়ে মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
এক ‘পাগলা কুকুরের’ কামড়ে ৫ জনের মৃত্যু, সুন্দরগঞ্জে আতঙ্ক
গুলশান পার্কে পোষ্য নিয়ে হাঁটার অনুমতি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি