কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্ব ভাতশালা গ্রামে কিশোরীকে অপহরণ ও পালাক্রমে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লাখ টাকা করে জরিমানা করেন আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলো বাকেরগঞ্জ উপজেলার পূর্ব ভাতশালা গ্রামের আব্দুল খালেক রাঢ়ির ছেলে আউয়াল রাঢ়ি ও একই গ্রামের আনছার সন্যামতের ছেলে তৌকির সন্যামত।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, ২০১৪ সালের ৭ জুন সন্ধ্যায় প্রেমের সম্পর্কে ওই কিশোরী (১৬) তার প্রেমিকের সঙ্গে পালিয়ে লঞ্চে করে বাকেরগঞ্জ ডিসি ঘাটে যায়। সেখানে নামার পর তাকে লঞ্চঘাটে রেখে টাকা আনতে যায় প্রেমিক। এ সময় আউয়ালসহ কয়েকজন কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে পশ্চিম ভাতশালা গ্রামের শংকর সাধুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে তারা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এতে কিশোরী অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কিশোরীর কাছ থেকে ঘটনা শুনে এলাকাবাসী ধর্ষক তৌকির ও আউয়ালকে আটক করে পুলিশে দেয়। পরে কিশোরী বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ধর্ষণের মামলা করে।

একই বছরের ৫ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাছুম তালুকদার তৌকির ও আউয়ালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় বিচারক ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

/এনএআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি