মধ্যরাতে আগুনে পুড়লো মাছের আড়তসহ ৬ দোকান

কুয়াকাটা প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ১১:৫৪আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:৫৬

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ছয়টি দোকান। শনিবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মৎস্য মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় আকন ফিস ও তেমন ফিস নামের দুটি মৎস্য আড়তসহ দুটি ইলেকট্রনিকসের দোকান ও দুটি চায়ের দোকান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ছয় দোকানের মালিকের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাজারের মৎস্য ব্যবসায়ী মালেক আকনের মাছের আড়ত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছ‌ড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই আকন মৎস্য আড়তের দোতলায় আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের অন্যান্য মাছের আড়ত, চায়ের দোকান ও ইলেকট্রনিকসের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের তদন্ত টিম মাঠে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আমাদের এক ফায়ার ফাইটারের মাথায় আঘাত লেগেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম