বরিশালে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশাল প্রতিনিধি 
০৪ এপ্রিল ২০২৪, ২৩:৪২আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২৩:৪২

বরিশাল নগরীর হতদরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহার। বৃহস্পতিবার সকালে নগরীর চৌমাথা ‍এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। 

প্রতিদিনের ক্লান্তিতে ন্যুব্জ ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সবার মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার প্রয়াসে এ উপহার দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিহাদুল কবিরের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বরিশাল অঞ্চলের সদস্যরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একটি করে উপহারের ব্যাগ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম ও কৃষিবিদ হীরামন লালসহ বিভিন্ন পেশায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বরিশাল অঞ্চলের সদস্যরা।

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম, বরিশাল বাংলালিংকের ম্যানেজার ওয়াহিদুজ্জামান, বন কর্মকর্তা তন্ময় দে এবং কৃষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আমিনুল হকের
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?