টোল দিতে অপেক্ষায় থাকা কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১৪

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১৬:০৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৯:০৪

ঝালকাঠিতে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলে ১২ জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলার গাবখান সেতু টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গাবখান সেতু টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে ঘটনাস্থলে পথচারীসহ নিহত হন ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনের মৃত্যু হয়। এদের মধ্যে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেটকারসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঝালকাঠি জেলার প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ, পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ ও আহতদের ১ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে