ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক

ঝালকাঠি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ২৩:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২৩:০৯

ঝালকাঠি গাবখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জনসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক ট্রাকটির চালক ও তার সহযোগীকে। খবরটি নিশ্চিত করেছেন ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

ঝালকাঠি গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। তারা হলেন ট্রাকচালক আলামিন হাওলাদার (২৯)। তার বাবার নাম আনসার উদ্দিন। বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামে। চালকের সহকারী নাজমুল শেখের (২২) বাড়ি খুলনায়।

আহতদের স্বজন ও আহতরা জানান, বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গাবখান ব্রিজের টোল প্লাজার কাছে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বেশ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে আরও ৪ জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন মারা যায়।

নিহতরা হলেন গাবখান ইউনিয়নের নজরুল ইসলাম (৩৫), ওস্তাখানার সফিকুল মাঝি (৫০), শেখেরহাটের আতিকুর রহমান সাদি (১১), বিমানবাহিনীর সদস্য ইমরান হোসেন (৪০), কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের তাহমিনা বেগম (২৫), তার মেয়ে নূরজাহান (৭), রাজাপুরের প্রাইভেটকারচালক ইব্রাহিম (৪০), রাজাপুরের উত্তর সাউথপুর এলাকার হাসিবুর রহমান (৪০), হাসিবুরের স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে তানিয়া আক্তার (৩), ছেলে তাহমিদ রহমান (১), সাউথপুরের নিপা আক্তার (২২), স্বরূপকাঠির রুহুল আমিন (৩০) ও গাবখানের শহিদুল ইসলাম (৩৫)।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই ৮ জনকে নিহত পাওয়া যায় এবং ঝালকাঠি সদর হাসপাতালে আনার পরে আরও ৪ জন মারা যায়। এ ঘটনায় ১৪ জন আহত হয়। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদিকে, বিকালে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।’

বুধবার সন্ধ্যার পরে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম। এখান থেকে ১২ জনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ঝালকাঠি জেলার প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ, পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ ও আহতদের ১ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

আরও পড়ুন:

টোল দিতে অপেক্ষায় থাকা কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১৪

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে প্রাণ গেলো একই পরিবারের ৬ সদস্যের

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী