মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগর মোহনায় ট্রলারডুবি, নিখোঁজ ৮ জেলে

ভোলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ১০:১৬আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:২৩

ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরের মোহনায় ঢালচরের শিবচর এলাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ৫ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ৮ জেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

তিনি জানান, গত এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনা খালি মৎস্য ঘাট থেকে দুলাল চৌকিদারের একটি মাছ ধরার ট্রলারে ১৩ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার (২ আগস্ট) রাতে ফেরার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলার ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন নুর আলম (৩০), কবির (৩২), ৩. শাহ আলম মোল্লা (৫০), মো. বিল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০), ও জাহাঙ্গির মিস্ত্রি ( ৪৫)। উদ্ধার হওয়া জেলেরা হলেন দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪৪), ৩. সুমন (৩৮), শাহিন ( ২৫) ও মনির (৩৩)।

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মান্নান বলেন, ‘গত শুক্রবার একটি ট্রলারে করে বঙ্গোপসাগরের শিবচর এলাকায় মাছ ধরতে যান ১৩ জেলে। গতকাল শুক্রবার রাতে প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও আট জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবারে চলছে চরম উৎকণ্ঠা।’

এ বিষয়ে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘আমরা নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ড কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।’ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও ব্যক্তিগতভাবে নিখোঁজ জেলেদের উদ্ধারে বের হয়েছেন বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী