ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি
১১ আগস্ট ২০২৪, ১৭:১১আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৭:১১

ভাঙচুর, লুটপাট ও হুমকি-ধমকির অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া ও সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টির স্বাক্ষরিত চিঠিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আপনার (হুমায়ুন কবির) বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট এবং হুমকি-ধমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আপনাকে ৮ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে বাউফল পৌর বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

নোটিশে আরও বলা হয়েছে, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বাউফল উপজেলার স্থানীয় সাংবাদিকরা জানান, দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের ওপর হামলা ও তার বাড়িতে ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা হুমায়ুন কবিরকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিক বিএনপি নেতা হুমায়ুন কবিরের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী