‘বিএনপি ক্ষমতায় এসে ভারতের সঙ্গে হওয়া সব অবৈধ চুক্তি বাতিল করে দেবে’

ভোলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৯:৫৬

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের যতগুলো অবৈধ চুক্তি হয়েছে, বিএনপি ক্ষমতায় এসে সব বাতিল করে দেবে। বাংলাদেশকে কখনও দাস করা যাবে না। বাংলাদেশের মাটি কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না।’

মঙ্গলবার ( ১৩ আগস্ট) দুপুরে ভোলার লালমোহন বাজারের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ ভারতকে উদ্দেশ করে বলেন, ‘বাংলাদেশের ৫৫টি নদী ওরা বন্ধ করে দিয়েছে। উত্তর বঙ্গ শুকিয়ে মরুভূমি হচ্ছে। সব অন্যায়ের বিচার হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্ররা খালি হাতে পুলিশের গুলি আর ওপর থেকে হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত গ্রেনেডের বিরুদ্ধে যুদ্ব করে মুক্তি ছিনিয়ে এনেছে। ৭১ সনে আমরা যুদ্ধ করেছি অস্ত্র হাতে।’ তিনি ছাত্রদের অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বেগমপাড়াসহ বিভিন্ন দেশে সম্পদ করেছে। বিএনপি ক্ষমতায় আসার আগেই এগুলোর বিচার হবে।’

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি শাহারুখ হাফিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ। পরে ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত লালমোহনের ১০ শিক্ষার্থীর পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
কোনও চাপে নয়, আমাদের প্রয়োজনে আরও বিমান কিনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন