৭ দফা দাবি

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বসতভিটা হারানো ১৩০ পরিবারের মানববন্ধন

কুয়াকাটা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১০

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রজেক্টে দুর্নীতির বিরুদ্ধে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন করেছেন বসতভিটা হারানো ১৩০ পরিবারের সদস্যরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্বপ্নের ঠিকানা বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের ৭ দফা দাবি হলো

১. কোটায় নয় অগ্রাধিকারভিত্তিতে যোগ্যতা অনুযায়ী ১৩০ পরিবার থেকে ন্যূনতম একজনকে বাংলাদেশ-চায়না পাওয়া কোম্পানি লিমিটেডে (বিসিপিসিএল) সরাসরি স্থায়ী চাকরি দিতে হবে।

২. তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রির শতকরা শূন্য দশমিক শূন্য তিন (০.০৩) পয়সা ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারকে বুঝিয়ে দিতে হবে।

৩. পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ভূমি অধিগ্রহণে মূল্যের চেয়ে তিন গুণ টাকা দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ দেড় গুণ টাকা দেয়। এক্ষেত্রে বাকি দেড় গুণ টাকা সকল ভূমিদাতাদের বুঝিয়ে দিতে হবে।

৪. স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্পের সবাইকে স্থায়ী দলিল আগামী অক্টোবর মাসের মধ্যে দিতে হবে।

৫. দুর্নীতির সঙ্গে জড়িত প্রজেক্ট এমডি এ এম খোরশেদুল আলম, ওপিডি শাহ আব্দুল মাওলা হেলালকে পদত্যাগ করতে হবে ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজেদের আত্মীয় ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত সকল কর্মকর্তাদের বাতিল ও অপসারণ করতে হবে।

৬. ১৩০ পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানির ট্যাংক দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করতে হবে।

৭. সকল দাবি মেনে নেওয়ায় লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবিগুলো না মানলে কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলম গাজী, নাঈম হাওলাদার, জামাল মৃধা, বাইজিদ মৃধা প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
শাপলা চত্বরে হতাহতের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি