‘ভালো নির্বাচন দিতে না পারলে জনগণ ক্ষমা করবে না’

ভোলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ২০:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২০:৪৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম নতুন নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারলে দেশের জনগণ কখনও ক্ষমা করবে না। জনগণ নিরপেক্ষ, নির্দলীয় ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।’

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘এমন পরিবেশ তৈরি করুন, যাতে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পছন্দমতো প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এমন এটি নির্বাচনের ব্যবস্থাই কমিশনকে করতে হবে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকারী, খুনি ও লুটেরা আবারও ক্ষমতায় আসার জন্য চক্রান্ত করছে। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। ভোলার গ্যাসে এখানকার জনগণের অধিকার বেশি। তাই ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। ভোলা-বরিশাল ব্রিজ খুবই প্রয়োজন।’ তাই সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী