১৪ দিন পর উৎপাদনে ফিরলো পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ১৪ দিন পরে আবারও উৎপাদনে ফিরেছে। সোমবার (৩০ ডিসেম্বর) শেষ বিকালে কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

তিনি বলেন, ‘পিডিপির অনুমোদন পাওয়ার পরই আমরা প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছি। এর আগে তাদের নির্দেশক্রমে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। আমাদের দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করছি, জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।’

উল্লেখ্য, এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

/কেএইচটি/
সম্পর্কিত
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরি, বিএনপি নেতাসহ ৫০ জনের নামে মামলা
চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি