চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫১

প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণকাজ শেষে সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

তিনি বলেন, ‘রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সোমবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে। আর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্দেশনায় বন্ধ থাকা প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন গত ৩০ ডিসেম্বর শুরু হয়েছে। এখন আমরা পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

/কেএইচটি/
সম্পর্কিত
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরি, বিএনপি নেতাসহ ৫০ জনের নামে মামলা
১৪ দিন পর উৎপাদনে ফিরলো পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি