স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ২০:১৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:১৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম আসামির উপস্থিতিতে ওই আদেশ দেন। দণ্ডিত হারুন মোল্লা বাকেরগঞ্জের কালিদাসিয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।

বেঞ্চ সহকারী আজিবর রহমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৭ মে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে বরিশাল সদর উপজেলা তালুকদার হাট এলাকা থেকে অপহরণ করে আসামি। পরে তাকে মারধর ও জখম করার হুমকি দিয়ে ধর্ষণ করে।

তিনি জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ছয় জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানা এজাহার হিসেবে মামলা রুজু করেন। ২০১৮ সালের ১৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আব্দুস ছবুর চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

বেঞ্চ সহকারী আরও জানান, আসামি হারুনকে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন বিচারক। 

/এফআর/
সম্পর্কিত
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব