পটুয়াখালীতে চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, ২৩:৫৫ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:৫৫

পটুয়াখালীর দুমকিতে চাঁদা দাবি, হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জেলা যুবদলের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ চার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী মো. বেল্লাল হোসেন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

বিচারক ইসরাত জাহান মৌমি মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী আল আমিন হাওলাদার আদালতে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বাদী ও আসামিদের বাড়ি দুমকী উপজেলার সাতানি বাজারে।

মামলার এজাহারে বলা হয়, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম রুহুল আমীন হাওলাদার দুমকি উপজেলার সাতানি বাজারে একটি মসজিদ নির্মাণ করছেন। বেল্লাল ওই মসজিদ নির্মাণ প্রকল্প দেখাশোনার দায়িত্বে আছেন। কিন্তু কিছুদিন ধরে জেলা যুবদল নেতা মিজানুর রহমান তার কাছে দুই লাখ টাকা দাবি করে আসছেন। টাকা না দেওয়ার জেরে বেল্লাল ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় মিজানুর রহমান ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মিজানুর রহমান ও তার সহযোগী সাবু, সাইফুলসহ ১৫ থেকে ২০ জন বেল্লালের বসতঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তারা তাদের মারধর করে এবং ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মিজানুর রহমান বলেন, ‘বেল্লাল আওয়ামী লীগের দোসর। জমি সংক্রান্ত ঘটনায় বেল্লালের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার জন্য নাটক করছেন।’

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‌‘এসআই আমিনুলকে ঘটনাস্থলে তদন্তে পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ দিতে বলা হলেও ভুক্তভোগী আদালতে মামলা করেছেন।’

/এএম/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব