ছাত্রলীগ নেতার মাথা কেটে নেওয়ার হুমকি শ্রমিক দল নেতার, অডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৯:১১ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:১১

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার মাথা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুমন খান। সম্প্রতি ফোনে হুমকি দেওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, হুমকি পাওয়া ওই ছাত্রলীগ নেতার নাম এনামুল হক টুকু। তিনি নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। এনামুল হক বলেন, ‘আমি শ্রমিক দল নেতা সুমনের মোবাইল ফোনে কল দিয়ে বলি, সুমন ভাই আপনি কেন আমাকে খুঁজছেন? জবাবে তিনি বলেন, তোর কল্লা (মাথা) কেটে নেবো। তোর ভাইয়ের পা কেটে নেবো। বিএনপি নেতাদের নির্দেশ।’ গত সোমবার এ অডিও রেকর্ড ভাইরাল হয়।

ভাইরাল হওয়া অডিও রেকর্ডের বিষয়ে শ্রমিক দল নেতা সুমন খান বলেন, ‘আমি দলের কামলা। দল থেকে আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বলেছি।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান বলেন, ‘শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় শ্রমিক দল নেতা সুমন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব