পটুয়াখালীতে গুঁড়িয়ে দিয়েছে মুজিবের ৩ ম্যুরাল

পটুয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭

পটুয়াখালী জেলা পরিষদ চত্বরে, সদর উপজেলা পরিষদ চত্বরে ও পটুয়াখালী র‍্যাব ক্যাম্প সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় শেখ রাসেল শিশু পার্কের সামনে থাকা শেখ রাসেলের ম্যুরালটিও গুঁড়িয়ে দেওয়া হয় । 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা এসব ম্যুরাল গুঁড়িয়ে দেন। এ সময় ছাত্রদল ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের ‘জনে জনে খবর দে মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে।

ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সজিবুল ইসলাম সালমান। তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানের মুজিব ম্যুরালের কবর রচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এখন পর্যন্ত চারটি ভাঙা হয়েছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশব্যাপী যে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের যে চিহ্ন রেখে গেছে, তা নিশ্চিহ্ন করতে এখানে ছাত্ররা একত্র হয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, যতক্ষণ না পর্যন্ত বৈষম্য দূর হয়।’

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি