চুরি যাওয়া মোবাইল ও টাকার সঙ্গে হ্যাক হওয়া ফেসবুক আইডিও উদ্ধার করেছে পুলিশ

পিরোজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৩

চুরি-ছিনতাই হওয়া ৪০টি মোবাইল, অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা এবং হ্যাকড হওয়া তিনটি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করেছে পিরোজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে  ৪০টি মোবাইল ফোন, ৯০ হাজার টাকা ও হ্যাক হওয়া তিনটি ফেসবুক আইডি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়। পিরোজপুরের  পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এসব মালিকদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুকিত হাসান খাঁনসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, আনজিরা বেগমের বিদেশে থাকা স্বামীর ইমো হ্যাক করে তার (স্বামীর) ইমো দিয়ে স্ত্রীর ইমোতে কল দিয়ে বিপদে পড়ার কথা বলে বিকাশে টাকা চাইলে স্ত্রী সরল বিশ্বাসে অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরে স্বামীর সঙ্গে কথা হলে জানতে পারেন তিনি ইমোর মাধ্যমে অনলাইন প্রতারণার শিকার হন। আনজিরা বেগম পরে পিরোজপুর সদর থানায় জিডি করলে পুলিশ কুষ্টিয়া থেকে তার ট্রানজেকশনের টাকগুলো উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি