বিদ্যালয়ের ভাসানী মঞ্চ থেকে একজনের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৮

ভোলা জেলা শহরের বাংলা স্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে ফাহিম আহমেদ মুন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।

ফাহিম আহমেদ বরিশাল সিটি করপোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তারা ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় সপরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই যুবকের লাশটি ভাসানী মঞ্চে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মুন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী