এক ঘণ্টার আগুনে পুড়ে ছাই পাঁচ বাসা ও দুই দোকান

পটুয়াখালী প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১২:০৯আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:০৯

পটুয়াখালীতে আগুন লেগে পাঁচটি বাসাসহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাত পৌনে ৫টার দিকে পটুয়াখালী পৌর শহরের জুবিলি স্কুল সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাসির উদ্দিন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে সহায়তা করে সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট ও  ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক দল।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন জয়ন্তু রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধীমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০) ও বিকাশ চন্দ্র দাস (৪৫)। এ ছাড়া, আগুনে নিকুঞ্জ সোনাঘর ও শ্যামল আর্ট নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সুজন কুমার দাস বলেন, ‘মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, নাহলে শহরের আরও অনেক বাসাবাড়ি ক্ষয়ক্ষতি হতো। ’

ক্ষতিগ্রস্ত বাবুল চন্দ্র শীলের মেয়ে অর্পিতা রানী শীল বলেন, ‘আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এই আগুন আমাদের স্বপ্ন, আশ্রয় সব কিছু কেড়ে নিয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াবো, সেটাই বুঝতে পারছি না।’

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৪০ মিনিটের মতো সময় লেগেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
সর্বশেষ খবর
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার