সাংবাদিকের ছেলেসহ দুই স্কুলছাত্রকে অপহরণ, টাকা দিয়ে মুক্ত

পিরোজপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ২৩:৫৭ আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২৩:৫৭

পিরোজপুরের নাজিরপুরে এক সাংবাদিকের ছেলেসহ দুই স্কুলছাত্র অপহরণের শিকার হয়েছে। বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে পিরোজপুরে যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়। পরে রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণের কথা জানিয়ে সাংবাদিকের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করলে তিনি বিকাশে টাকা পাঠান। এরপর বৃহস্পতিবার ভোররাতে ওই দুই কিশোর বাড়ি ফিরে আসে।

তবে পুলিশ দাবি করছে, তারা অভিযান চালিয়ে ওই দুই স্কুলছাত্রকে উদ্ধার করেছে। কিন্তু অভিযানের বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছে তারা।

অপহরণের শিকার ছাত্ররা হলো উৎসব মণ্ডল (১৫) ও সাজ্জাদ শেখ (১৬)। উৎসব উপজেলার সিরাজুল হক সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সাজ্জাদ শেখ শহীদ জিয়া কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। উৎসব পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার স্কুলশিক্ষক ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি উথান মণ্ডলের ছেলে।

সাংবাদিক উথান মণ্ডল বলেন, ‘বুধবার সন্ধ্যায় আমার ছেলে ও সাজ্জাদ মোটরসাইকেলযোগে পিরোজপুরে যাওয়ার পথে তাদেরকে অপহরণ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে আমার মোবাইলে কল দিয়ে অপহরণের কথা বলে আমার কাছে মুক্তিপণ দাবি করে। আমি রাত ৩টার দিকে একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাই। টাকা পাঠানোর পরে আমার ছেলে ও তার বন্ধুকে ভোররাত সাড়ে ৫টার দিকে নাজিরপুর ব্রিজের কাছে ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে আমি আমার ছেলের অপহরণকারীদের দ্রুত আটকের দাবি করছি। আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে আছি।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘আমরা বুধবার রাতে অপহরণের এ খবর পাওয়ার পর থেকে দুই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য জেলা ডিবি পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করি। পরে ওই দুই কিশোরকে উদ্ধার করি আমরা। এ বিষয়ে তদন্ত চলমান। আমরা অপহরণকারীদের আটকের চেষ্টা করছি।’

/এএম/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব