বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো ছাত্রদল নেতার

ভোলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ০৮:৫৯ আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:০১

ভোলার মনপুরা উপজেলায় বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রাশেদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান।

নিহত রাশেদ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আবুল কালামের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে বেশ কয়েক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থকদের মধ্যে। ওই দ্বন্দ্বের জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে ছাত্রদল নেতা রাশেদসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য রাশেদকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যালে নিলে সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।

মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা রাশেদ মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব