পুরাতন আমলের ব‍্যক্তি, পরিবার ও দলীয় পূজার রাজনীতি চলবে না: ফুয়াদ

বরিশাল প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৫, ২০:৪২আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৮

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘দেশের ভাগ্য বদল করতে হলে রাজনৈতিক ধারা ও বন্দোবস্তের পরিবর্তন লাগবে। পুরাতন আমলের ব‍্যক্তি, পরিবার ও দলীয় পূজার রাজনীতি চলবে না। ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ ছাত্র-জনতা-সিপাহিরা সম্মিলিতভাবে যে বার্তা দিয়েছেন, সেটা হলো জনগণের অধিকারের সামাজিক চুক্তির নবায়ন। জনগণের সম্পত্তি লুটপাট করে নিজেদের পকেট ভারী করার রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’ 

বুধবার (০২ এপ্রিল) দুপুরে বরিশালের মুলাদী উপদেলা প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বাবুগঞ্জ-মুলাদীবাসীর প্রতিদিনকার সমস্যা হলো স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সংকট। ভাঙা ইটের রাস্তা কয়েক যুগ ধরেও পাকা হচ্ছে না। বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছে যায়। মিরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর একটা সেতুর দাবি বহু বছরের। কিন্তু কোনও দলের নির্বাচিত প্রতিনিধিরা তাদের ও‍য়াদা রাখেননি। স্থানীয় রাজনৈতিক ব্যানারে মাস্তানি, চাঁদাবাজি জনগণের জীবনকে অসহনীয় করে তুলেছে তারা। মুলাদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের সেবার মান বেহাল। জনবলের ঘাটতি, নিরীক্ষণ যন্ত্রপাতির অভাব, বেডের ঘাটতি, রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে সেবাদাতা ও গ্রহীতাদের।’

এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরীর আহ্বায়ক কল্লোল চৌধুরীর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব‍্য রাখেন মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নজিবুর রহমান ভূঁইয়া কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমানুল্লাহ খান নোমান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুর রহিম, মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু
জ্বালানি খাতে অরাজকতা বন্ধে জাতীয় অডিট চায় এবি পার্টি
এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে: মঞ্জু
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন