তরমুজ চুরিতে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ১৮:৪৬ আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:৪৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ক্ষেত থেকে তরমুজ চুরি করতে বাধা দেওয়ায় এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৪ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল কুদ্দুস হাওলাদার (৫৫)। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। বিকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

নিহতের মেয়ে সাদিয়া বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিয়ারচর এলাকায় বাড়ি সংলগ্ন কিছু জমিতে এ বছর তরমুজ চাষ করেন বাবা। বৃহস্পতিবার বিকালে একই এলাকার ফয়সাল ইসলাম, সারোয়ার হোসেন, হাসনাইন, মিরাজ, আনোয়ার হোসেনসহ ১০-১২ জনের একটি দল আমাদের ক্ষেত থেকে তরমুজ চুরি করে। বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাবা। এ সময় বাবাকে মারধর করা হয়। এতে মাথা ফেটে যায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত পান। আহত অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আমার বাবা।’

উপজেলার চরামদ্দি পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কৃষক কুদ্দুসের জমি থেকে দিনে-রাতে তরমুজ চুরি হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে তরমুজ চুরি করতে আসা ব্যক্তিদের বাধা দেন। এ সময় তাদের সঙ্গে বাগবিতণ্ডা হলে অভিযুক্তরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করেন। গ্রামবাসী আহত কুদ্দুসকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে অভিযোগ দেওয়ার জন্য। কিন্তু তার অবস্থা খারাপ দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ‍এ ঘটনায় ‍একজনকে ‍আটক করা হয়েছে।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের পর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব