বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ০৯:৪২আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪২

বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল হালিম মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার লাকুরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বরগুনা থানা পুলিশ।

গ্রেফতার আবদুল হালিম মোল্লা বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বরগুনা ফরমান আলী সড়কের মোশাররফ মোল্লার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, হালিম মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাটি ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি বরগুনা থানায় দায়ের করা হয়। তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। সেই মামলার সূত্র ধরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘গ্রেফতার আসামি আবদুল হালিম মোল্লার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী