মেঘনায় ট্রলারের ইঞ্জিন বিকল, মাঝিসহ ৬২ যাত্রীকে উদ্ধার করলো কোস্টগার্ড

ভোলা প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ২০:২৮আপডেট : ০৬ জুন ২০২৫, ২০:২৮

লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ৬০ যাত্রী নিয়ে ভোলার ইংলিশা ঘাটের উদ্দেশে ছেড়ে আসে একটি ইঞ্জিনচালিত ট্রলার। ট্রলারটি উত্তাল মেঘনা নদী পাড়ি দিতে গিয়ে মাঝনদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। খবর পেয়ে ভোলার মেঘনা নদীর মাঝের চর এলাকা থেকে ভাসতে থাকা ট্রলার থেকে মাঝিসহ ৬২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ শুক্রবার (৬ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ইলিশা লঞ্চঘাটে যাওয়ার পথে ভোলার মাঝের চর এলাকার মেঘনা নদীতে একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে ৬০ জন যাত্রীসহ ভাসতে থাকে। বিষয়টি ট্রলারে থাকা একজন যাত্রী কোস্টগার্ডকে অবগত করেন। খবর পেয়ে কোস্টগার্ড ইলিশা স্টেশনের একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬০ জন যাত্রী ও ২ জন মাঝিসহ সর্বমোট ৬২ জনকে উদ্ধার করে স্পিডবোট যোগে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়।

অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইলিশা নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ড নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের