বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২৫, ১৩:০৮আপডেট : ১৩ জুন ২০২৫, ১৩:০৮

চট্টগ্রামের রাউজানে মাদক উদ্ধার অভিযানে গিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রাউজান থানার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকার মৃত হেলালের ছেলে পারভেজ ও একই ইউনিয়নের গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব।

শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল। 

তিনি জানান, বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি টিম খবর পায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনার জন্য রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনে ডোবার পাশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানে পারভেজ ও মোহাম্মদ সাকিব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতার পারভেজকে তল্লাশি করে তার প্যান্টের পেছনে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতার অপর ব্যক্তি মোহাম্মদ সাকিবকে তল্লাশি করে তার প্যান্টের সামনের ডান পকেট থেকে এক রাউন্ড পিস্তলের গুলি লোড অবস্থায় একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির কোন বৈধ লাইসেন্স নাই। প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামিরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় এসআই সাইফুল আলম বাদী হয়ে রাউজান থানার মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম