খিলগাঁওয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১৩:৩৭ আপডেট : ১৩ জুন ২০২৫, ১৩:৩৭

রাজধানীর খিলগাঁওয়ে মো. সাইদুল বাশার সীমান্ত (২৪) নামে এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

মানিকগঞ্জ সদর উপজেলার বালুটেক গ্রামের মোহাম্মদ মিরাজের ছেলে সীমান্ত। তিনি মিরপুর কর্মাস কলেজে বিবিএ-তে পড়তেন। বর্তমানে খিলগাঁও ভূইঁয়া পাড়া সিপাহীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

মৃতের মা সাহেরা খাতুন বলেন, সীমান্তর রুমের বিছানার চাদরসহ ব্যক্তিগত কিছু কেনাকাটার জন্য আমার কাছে টাকা চেয়েছিল। আমি না দেওয়াতে একটু রাগারাগি হয়। পরে অভিমানে সবার অগোচরে তার রুমে দরজা বন্ধ করে ফ্যান ঝোলানো রডের সঙ্গে ল্যাপটপের ক্যাবল দিয়ে গলায় ফাঁস নেয় সে। দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইয়েমেনজুড়ে তীব্র লড়াই, গভীর হচ্ছে মানবিক সংকট
ইয়েমেনজুড়ে তীব্র লড়াই, গভীর হচ্ছে মানবিক সংকট
রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা উদযাপন
রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা উদযাপন
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের