এক ইলিশের দাম ৯ হাজার টাকা

কুয়াকাটা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১৭:০৮আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়লো ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়। বুধবার (১ অক্টোবর) সকাল ৭টায় আলীপুর মৎস্য বন্দরের জমজম ফিশে মাছটি নিয়ে এলে ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী পি এম মুসা।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে গেলে অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি ধরা পড়ে।

জেলে ছোবাহান বলেন, ‘ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে বড় এই ইলিশটি ধরা পড়ে। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি ভালো দামে বিক্রি হয়েছে। নিষেধাজ্ঞার আগমুহূর্তে এমন মাছ পেয়ে আমি খুশি।’

জমজম ফিশের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম বলেন, ‘বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ পেলে জেলেরা যেমন লাভবান হয়, পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ভালো দামে মাছগুলো বিক্রি করতে পারি।’

মাছটির ক্রেতা পি এম মুসা বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি মাছের ব্যবসা করি। পুরো বাজার খুঁজে বড় সাইজের এই একটি ইলিশ পেয়েছি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাবো। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। এটি ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন