বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বরিশাল প্রতিনিধি 
২১ ডিসেম্বর ২০২৫, ০০:৪৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০০:৪৫

বরিশালে বিয়ের কথা বলে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যাচেষ্টার অভিযোগে সহযোদ্ধার বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রী। গত বুধবার সংগঠনটির জেলা কমিটির সাবেক ওই নেত্রী মামলাটি করলেও শনিবার বিষয়টি জানাজানি হয়।

মামলার আসামি সুয়ান আল তালুকদার বরিশাল নগরের কাউনিয়া এলাকার মনসাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনও আসামিকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।’

বাদী এজাহারে উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক একজন নেত্রী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার সঙ্গে আসামি সুয়ানের পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। গত ১১ অক্টোবর বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় বাদীকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের জন্য চাপ দিলে সুয়ান তার (বাদী) সঙ্গে টালবাহানা শুরু করে। ১৭ ডিসেম্বর দুপুরে বিয়ের কথা বলে বাদীকে নগরের নবগ্রাম রোডে নিয়ে যায়। তখন হত্যার উদ্দেশ্যে তার (বাদী) মাথায় আঘাত করে। তবে মাথা সরিয়ে নিলে সে আঘাত মুখে লাগে এবং রক্তাক্ত জখম হয়।

বরিশালে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল সুয়ান। ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠলে গত আগস্টে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে কয়েক দিনের মধ্যে জামিনে বের হন। দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক এক নেত্রী। 

এ বিষয়ে জানতে সুয়ানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী