জামায়াত ক্ষমতায় এলে ৫০ লাখ যুবকের চাকরির ব্যবস্থা করা হবে: সাদিক কায়েম

ঝালকাঠি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪

নির্বাচনে জামায়াতের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। 
তিনি বলেন, জামায়াত আমির কোনও দলের, পরিবার, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিজয় চান না। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে গিয়ে পথসভায় তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জামায়াত ক্ষমতায় এলে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের পাশাপাশি তার চিন্তা ধারার অসমাপ্ত কাজগুলো করা হবে। প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ করা হবে। ৫০ লাখ যুবকের চাকরির ব্যবস্থা করা হবে। বাংলাদেশে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে রায় দিয়েছে, তাই আশা করবো জাতীয় নির্বাচনেও দেশের মানুষ ইনসাফের পক্ষেই রায় দেবেন।

/এফআর/
সম্পর্কিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা