নিখোঁজ জেলেদের উদ্ধারে তদারকি করছি, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি: চিফ হুইপ

বরগুনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০৯:১৯ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:১৯

বঙ্গোপসাগরে বরগুনার একটি ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমি তদারকি করছি। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। যাতে উদ্ধার তৎপরতা জোরদার হয়। পাঁচ জনের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং অনুসন্ধান চলছে, যাতে অনতিবিলম্বে তাদের উদ্ধার করতে পারি।’

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার সাংবাদিকদের একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘বরগুনার পাথরঘাটা আমার উপজেলা, সেখানে একটি ট্রলার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ১৩ জন জেলে নিখোঁজ ছিল। তার মধ্যে উদ্ধারকারী দল ইতিমধ্যে ৮ জনকে উদ্ধার করেছে। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে জেলেরা আমার খুব আপন মানুষ এবং এরা খুবই অসহায়। এসব অসহায় জেলেদের পাশে আমি সবসময় আছি। সে যে ধর্মেরই হোক, আমাকে ভোট দেন অথবা না দেন। তাদের পাশে আমি আছি এবং থাকবো। সব ধরনের সহযোগিতা যা দরকার, তা আমার তরফ থেকে ইনশাআল্লাহ হবে।’

তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘অন্য যারা আছেন, যাদের সহযোগিতা করার সুযোগ আছে আপনারা তাদের সহযোগিতা করবেন। জেলেরা যাতে তাড়াতাড়ি উদ্ধার হতে পারে সেই প্রচেষ্টা চলছে।’

উল্লেখ্য, বরগুনার পাথরঘাটা থেকে গত চার দিন আগে ১৩ জেলে এফবি বরকত নামে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকার করতে যান। সোমবার দুপুরের দিকে সাগরে আবহাওয়া খারাপ থাকায় উত্তাল ঢেউয়ে হঠাৎ ট্রলারটি উল্টে ডুবে যায়।

ওই সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জন সাঁতরে নিকটবর্তী অন্য আরেকটি ট্রলারে উঠতে পারলেও বাকি ৫ জন নিখোঁজ হন। ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ জেলেদের।

/এফআর/
সম্পর্কিত
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
বিএনপি নেতার নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা