বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি

বরগুনা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ২২:৫০ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২২:৫০

বরগুনা জেলার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করেছে বরগুনা জেলা কল্যাণ ফোরাম। রাজধানীর আদাবরে টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

কমিটিতে আদাবর থানার ওসি ও বরগুনার সন্তান মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং বেতাগীর ব্যবসায়ী মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জি এম জাফর আহমেদ সহসভাপতি, আজীম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ হয়েছেন। আরও ছয় জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

সভায় বরগুনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। ফোরামের পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায়দের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে জরুরি মানবিক সহায়তা প্রদান।

নেতৃবৃন্দ জানান, দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে বরগুনার মানুষের পাশে দাঁড়ানোই ফোরামের মূল লক্ষ্য। তাদের প্রত্যয়— “মানবিকতায় ঐক্য, সহযোগিতায় শক্তি”।

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা