তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ১৪:২৫আপডেট : ১৩ জুন ২০১৬, ১৪:২৯

তনু হত্যাকাণ্ড কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে কুমিল্লা সিআইডি। সোমবার (১৩ জুন) দুপুর সোয়া ১২টার দিকে প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের বাসার কাছে একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন কুমিল্লা মেডিক্যাল কলেজে তনুর প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। গত ৪ এপ্রিল দেওয়া হয় প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগ।

আদালতের নির্দেশে ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর মরদেহ জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবর থেকে উঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ রিপোর্টে তনুর কাপড়ে তিনজন পুরুষের শুক্রানু পাওয়া যায়। রবিবার (১২ জুন) দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হলে সেখানে তনুর মৃত্যুর আগে যৌন সম্পর্ক হওয়ার কথা বলা হলেও ধর্ষণের কথা বলা হয়নি। তনুর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি ময়নাতদন্ত বোর্ড। 

আরও পড়ুন- 

৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫

জাপার কোনও রাজনীতি নেই

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন