খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদা আর নেই

চাঁদপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৫:৫৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:৫৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নূরুল হুদা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদা

বুধবার বিকাল পৌনে ৩টায় নিউইয়র্কের ম্যানহাটন কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
নূরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সাবেক এমপি এসএ সুলতান টিটু, জিএম ফজলুল হক, লায়ন হারুনুর রশিদ, চাঁদপুর জেলা বিএনপিসহ প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা গেছে, নূরুল হুদা কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত একমাত্র ছেলে তানভির হুদাকে দেখতে যান। গত ২৪ জানুয়ারি বিকালে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাংলাদেশ সময় বুধবার তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, প্রথম জীবনে নূরুল হুদা প্রশাসনিক ক্যাডারে চাকরি করতেন। পরবর্তীতে চাকরি ছেড়ে ১৯৮৬ সালে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপির সাংসদ হিসেবে ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে নির্বাচনসহ চার বার চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি এলাকায়। তিনি দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী