কুমিল্লা নামে বিভাগ দাবিতে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৩৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৪

কুমিল্লা নামে বিভাগ দাবিতে মানববন্ধন ‘ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই’- এ দাবি নিয়ে মানববন্ধন করেছে চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লা শাখা ও কুমিল্লার নাগরিক সমাজ। বৃহস্পতিবার বিএমএ’র ডাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন মেডিক্যাল কলেজের শিক্ষক, ছাত্র ও কর্মচারীরা।

দ্রুত কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, সাংগঠনিক সম্পাদক ডা. মো. আলী টিপু ও কোষাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেন ভূইয়া। বক্তারা কুমিল্লাবাসীর দাবিকে সম্মান জানিয়ে অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠার আহ্বান জানান। অন্যথায় এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।

এদিকে একই দাবিতে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীরা মানববন্ধন করেন। বিকালে নগরীর কান্দিরপাড়ে বিভিন্ন সংগঠন কুমিল্লা নামের বিভাগের দাবিতে মানববন্ধন করেছে। সংগঠনগুলো হচ্ছে- আমরা কুমিল্লার সন্তান, সচেতন কুমিল্লাবাসী, সচেতন নাগরিক কমিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীবৃন্দ। কুমিল্লা নামে বিভাগ দাবিতে মানববন্ধন

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন চিকিৎসকরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. হাবিবুর রহমান হাবিব, ডা. মো. শাহিনূর আলম সুমন, ডা. মো. শাওন সিকদার, ডা. মো. মহিউদ্দীন, ডা. মো. জয়নাল আবেদীন প্রমূখ।

এখন পর্যন্ত কুমিল্লা জেলায় বিভাগের নাম ময়নামতি করার পক্ষে কোনও প্রচারণা দেখা যায়নি।

/এফএস/ 

আরও পড়ুন-

নির্বাচন কমিশনের প্রথম সফর বাঘাইছড়িতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ