হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান এমপি আনারের মেয়ে ডরিন

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ মে ২০২৪, ০৩:৩৭আপডেট : ২৫ মে ২০২৪, ০৩:৩৭

‘যারা আমার বাবাকে হত্যা করেছে তারা সবাই কসাই। তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি নিশ্চয়ই এই কসাই হত্যাকারীদের বিচার করবেন।’

শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক বিশাল মানববন্ধনে নিহত এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন কেঁদে কেঁদে এসব কথা বলেন।

এ সময় ডরিন বলেন, ‘আমার বাবা কী দোষ করেছিল? কেন তাকে মারার পর কেটে টুকরো টুকরো করা হলো। আমার কলিজা ছিঁড়ে যায়। আমি ভাবতে পারছি না, আমার বাবা নেই। আমি আমার বাবাকে ছুঁয়ে দেখতে চাই।’

তিনি হত্যার প্রধান পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমকে আটকের দাবি বলেন। তিনি বলেন, ‘আপনারা তাকে জিজ্ঞাসা করুন তার ভাই শাহিন কেন এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটালো। এর বিচার না হলে খুনিরা পার পেয়ে যাবে।’

মানববন্ধনে ডরিন আরও বলেন, ‘আজ আমি এতিম হয়েছি। এ হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

মানববন্ধন চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দু’পাশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও এলাকার হাজার হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন– কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা আওয়ালী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা প্রমুখ।

/এমএএ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে
কুষ্টিয়ায় গ্যারেজে মিললো সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী