রোহিঙ্গা শরণার্থীদের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ

রাঙামাটি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৮

সংবাদ সম্মেলনে পার্বত্য ভিক্ষু সংঘের নেতারা (ছবি: প্রতিনিধি) সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। এই সংগঠনের পক্ষ থেকে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি মৈত্রী বিহারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পার্বত্য ভিক্ষু সংঘের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ভদন্ত বুদ্ধ দস্ত মহাথের, সাধারণ সম্পাদক ভদন্ত শীল পাল থের, রাঙামাটি পৌর শাখার সভাপতি ভদন্ত শ্রদ্ধা লংকার মহাথের, সহ সাধারণ সম্পাদক কৌনিৎল্য স্থবির, সদস্য শীলানন্দ স্থবির, পূণ্য কীর্তি স্থবির।

রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে ভিক্ষু নেতারা বলেন, মিয়ানমারে যে সহিংসতা হয়েছে এতে করে নারী, পুরুষ, শিশুসহ কয়েক লাখ মানুষ প্রাণ বাঁচতে বাংলাদেশে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছে। তারা জীবন, সম্পদ ও সম্মানহানির শিকার হয়েছে। মহামতি গৌতম বুদ্ধের ‘অহিংসা পরম ধর্ম’ এই বাণীর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রেখে সংশ্লিষ্ট সব মহলকে ধৈর্য ও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এই ধর্মীয় নেতারা।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ‘আগামী৬ অক্টোবর থেকে এক মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে প্রতিটি বৌদ্ধ বিহারে। এ সময় বৌদ্ধ ভিক্ষু ও সাধারণ বৌদ্ধরা একস্থান থেকে অন্য স্থানে আমন্ত্রণে যান। এ সময় যেন কোনও প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় এবং নির্বিঘ্নে বিচরণ করা যায় সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি দাবি করছি।’

আরও পড়ুন- রোহিঙ্গাদের দুর্দশা দেখতে সু চি’কে কক্সবাজার সফরের আহ্বান জাতিসংঘের

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী