কুমিল্লায় বাস খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত সাত

কুমিল্লা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১২:৪৪ আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৫:৫৯

কুমিল্লায় বাস খাদে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একই পরবারের দুইজনসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আরও ২০ জন আহত  হন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ। রবিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরিতলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাতজনের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের বিনামউদ্দিনের ছেলে গোলাপ খান (৬০), স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), কুমিল্লা আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের ওমান প্রবাসী মো. জসিম উদ্দিন (৩৫), কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ও চান্দিনার বামনিখোলা গ্রামের শাহজাহানের ছেলে সুজন (২২)।

বাস খাদে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-০৯৩৩) বেপরোয়া গতিতে ছিল। নূরিতলা মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। পরে মারাত্মক আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অপর দুইজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া দুর্ঘটনায় আহতের মধ্যে দেবিদ্বারের জয়পুর গ্রামের ওয়ালিউল্লাহ (৩৫) তার ছেলে ইব্রাহীম (৭ মাস), একই উপজেলার শ্রীকাইল গ্রামের রিপন (৪৫), চান্দিনা উপজেলার বাড়েরা গ্রামের সুফিয়াসহ (৪৫) ১০ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

কুমিল্লা হাইওয়ে অতিরিক্ত পুলিশ রহমত উল্লাহ জানান, চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধারে চান্দিনা ফায়ার স্টেশনের কর্মী, চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এর পৃথক টিম ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

 আরও পড়ুন:

আজ থেকে ইলিশ ধরা বন্ধ, ২২ দিনে যা করণীয়

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একই পরবারের দুইজনসহ সাতজন নিহত হয়েছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু
হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় নাহিদ কারাগারে
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় নাহিদ কারাগারে
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক