তিন ভুয়া পরিবেশ কর্মকর্তা আটক

কুমিল্লা প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ২০:৩১আপডেট : ২১ মার্চ ২০১৮, ২০:৩৬

তিন ভুয়া পরিবেশ কর্মকর্তা

কুমিল্লার মুরাদনগর থেকে তিন ভুয়া পরিবেশ কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার নগরপাড় এলাকায় অনিক ব্রিকফিল্ড নামে একটি ইটভাটা থেকে চাঁদা আদায় করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মুন্সিগঞ্জ সদর উপজেলার খালইস্ট গ্রামের মৃত. আব্দুল আজিজ মিয়াজীর ছেলে মজিবুর রহমান (৭০), একই উপজেলার মহেশপুর গ্রামের রহিমবক্স হাওলাদারের ছেলে খোরশেদ আলম (৬০) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার উদ্দমদী গ্রামের জয়নাল আবদীনের ছেলে স্বপন মিয়া(৫০)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক ৩ প্রতারক বুধবার দিনভর উপজেলার বেশ কয়েকটি ইটভাটায় গিয়ে নিজেদের পরিবেশ কর্মকর্তা দাবি করে বিভিন্ন অংকের চাঁদা আদায় করেন। এর মধ্যে বাখর মৌজায় অবস্থিত ইমন ব্রিকস, এশিয়া ব্রিকস, ফুলমালা ব্রিকস ও ফজর আলী ব্রিকস থেকে চাঁদা আদায়ের পর বিকেলে বাতেন কাজীর অনিক ব্রিকসে গিয়ে চাঁদা দাবি করে।  

ব্রিকফিল্ডের ম্যানেজার বলেন,‘তাদের কথাবার্তায় সন্দেহ হলে ভাটা মালিকের ছোট ভাই ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়েরকে খবর দেই। তিনি ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথাবার্তা বলে পরিবেশ কার্যালয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন তারা ভুয়া এবং প্রতারক। পরে তিনি এলাকার লোকজন নিয়ে ওই তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটকৃতদের একজন জানান, তারা দাউদকান্দি থেকে এই অভিযান শুরু করেছে। গত তিন দিনে তারা জেলার অর্ধশতাধিক ইটভাটা থেকে  অভিযানের নামে চাঁদা আদায় করেছে।

এ বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. আরজুন মিয়া জানান, এলাকার লোকজন তিন ভুয়া পরিবেশ কর্মকর্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন: কেরানীগঞ্জে ফেনসিডিলসহ আটক ২


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের