রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৪:৩৮আপডেট : ১১ জুন ২০১৮, ১৪:৪৫

কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় মাটির দেয়াল ধসে মো. ফোরকান (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুর মা-ও আহত হয়েছেন। সোমবার (১১ জুন) সকালে উখিয়ার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৭ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।

নিহত মো. ফোরকান ক্যাম্পের ওই ব্লকের আব্দুর শুক্কুরের ছেলে।

ওসি বলেন, ‘গত দুদিন ধরে উখিয়ায় ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। সোমবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে। এতে মাটির দেয়াল চাপায় কুতুপালং ডি-৭ রোহিঙ্গা ক্যাম্পের ৭ নম্বর পাহাড়ে ৩ বছরের এক শিশু নিহত এবং তার মা আহত হয়েছেন।

মৃতদেহটি উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি আবুল খায়ের।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান