প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, চবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

চবি প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৪:২৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মী। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে হাটাহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ‘গতকাল রাতে হাটহাজারী থানায় ইফতেখারুল ইসলাম নামে একজন শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টি যাচাই-বাছাই করে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মামলার বাদী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দীন বলেন, ‘সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছেন ওই শিক্ষক। তাই তার বিরুদ্ধে ৫৭ ধারায় হাটহাজারী থানায় মামলা দায়ের করেছি। বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কেউ অরুচিকর কোনও মন্তব্য করা হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কখনো তা মেনে নেবে না।’
এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্বারকলিপি দেয় তারা।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রাশেদ উন নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজীকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পরে বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে নিরাপত্তা চেয়ে গতকাল (সোমবার) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম।

/এআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
আদম তমিজীর আত্মহত্যার হুমকি, ফিরে গেলো র‌্যাব
প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে কটূক্তি, ৪ প্রবাসীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের